ট্রলকারীদের নিয়ে যা বলল বিপিএলের উপস্থাপিকা পিয়া
বিতর্কের আরেক নাম বিপিএল। এ বিতর্কের হাত থেকে রক্ষা পাননি জনপ্রিয় মডেল-উপস্থাপক পিয়া জান্নাতুলও। পিয়া বিপিএলে একটি বেসরকারি টেলিভিশনের হয়ে স্টেডিয়াম থেকে সরাসরি প্রোগ্রাম করছেন।কিন্তু বিপিএলের শুরুর দিন থেকেই পিয়ার একটি পোশাক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় চলে হাস্যরস। যা কিছুটা ব্রিবতকর পরিবেশে ফেলেছে হালের জনপ্রিয় উপস্থাপিকা পিয়া জান্নাতুলকে।তার ড্রেস নিয়ে কড়া সমালোচনায় ট্রল চলছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে।
এরই মধ্যে যারা সমালোচনা করছেন, ট্রল করছেন তাদেরকে বার্তা দিয়েছেন পিয়া। তিনি বলেন, ‘এসব উল্টা-পাল্টা যেসব লোকজন আছেন তাদের বলতে চাই, আপনারা বাসায় বসে বসে ফেসবুকিং করবেন- আমরাও মজা নেব। পাঁচ বছর পর দেখবেন অনেক পিছাইয়া আছেন, আর পিয়াকে দেখবেন ইন্টারন্যাশনালে প্রেজেন্টার হিসেবে আছে। এখানেই আমার সাফল্য, এখানেই আপনাদের বিফলতা।’ এভাবেই নিজের উচ্চাশা ব্যক্ত করেন পিয়া জান্নাতুল।সবাইকে পজেটিভ চিন্তাভাবনা করার আহ্বান জানিয়েছেন পিয়া। পিয়ার কাছে টি-টোয়েন্টি ক্রিকেট খেলার সঙ্গে বিনোদনও। তার কাছে ক্রিকেটের সংক্ষিপ্ত এ সংস্করণটির খেলা দেখতে ভালো লাগে।




