ফের প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জয়
ফের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ পেয়েছেন তাঁরপুত্র সজীব ওয়াজেদ জয়। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) মো: আহসান কিবরিয়া সিদ্দিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।ডিজিটাল বাংলাদেশ গড়ার কার্যক্রমে জোরালো ভূমিকা রাখতে ২০১৪ সালের ২০ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ পান জয়। তার এই নিয়োগ ছিলো অবৈতনিক এবং খণ্ডকালীন।প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩(বিX১)-এ প্রদত্ত ক্ষমতাবলে এ নিয়োগ প্রদান করা হয়েছে।




