249538

এবার তরুণদের মন্ত্রিসভায় স্থান দেয়ার রহস্য জানালেন আমু

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর হঠাৎ মন্ত্রী সভায় তরুণদের স্থান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে কি কারণে তিনি এবার এমন সিদ্ধান্ত নিয়েছেন তা অনেকের মাঝেই রহস্যের জন্ম দিয়েছে। তবে এবার সেই রহস্য খোলাসা করলেন আওয়ামী লীগের সিনিয়র নেতা আমির হোসেন আমু।সোমবার (১৪ জানুয়ারি) বিকেলে বরিশালে নিজ বাসভবনে তিনি বলেন, দেশ পরিচালনায় তরুণদের দক্ষ করে গড়ে তুলতে মন্ত্রিসভায় নতুনদের সুযোগ করে দেয়া হয়েছে। এ সময় মানুষের প্রত্যাশা পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান প্রবীণ এই রাজনীতিবিদ।

আমির হোসেন আমু বলেন, যারা রাজনীতি করে এবং ত্যাগ-তিতিক্ষা করেছে তাদের সবারই মন্ত্রিত্ব প্রাপ্য। দেশ পরিচালনার ভার একসময় তরুণদের হাতেই পড়বে। তরুণদেরকে গড়ে তোলার দিকে খেয়াল রেখেই এবারের মন্ত্রীসভা তৈরি করা হয়েছে।তিনি আরও বলেন, মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে শেখ হাসিনাকে জয়যুক্ত করেছেন। তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন অব্যাহত রাখার জন্যই কাজ করবে এই তারুণ্য নির্ভর সরকার।

ad

পাঠকের মতামত