প্রেম প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে কুপিয়ে জখম
মাদারীপুরের কালকিনিতে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে পিটিয়ে জখম করেছে রূমন আকন নামের ত্রিশ বছর বয়সী এক যুবক।মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকালে দিকে জেলার কালকিনি উপজেলার পৌর এলাকার ঝাউতলা গ্রামে বাসার উকিলের বাড়ী সামনে রাস্তার পাশে এ ঘটনাটি ঘটে।আহত স্কুল ছাত্রীকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে কালকিনি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। সে একই এলাকার মোফাজ্জল হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাচ্ছিল স্কুলছাত্রী শুকতারা। বাসার উকিলের বাড়ির পাশে রাস্তায় বের হলে একা পেয়ে এক বখাটে যুবক ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় পরে থাকতে দেখে উদ্ধার করে কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। স্কুল ছাত্রীর হাত-পা ও মাথায় গুরুতর আঘাত রয়েছে বলে জানা গেছে।শুকতারার পরিবার ধারণা কালকিনির সাহেবরামপুর এলাকার সালাম আকনের ছেলে রুমন আকন এই অপরাধ করেছে। শুকতারার জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যাবে।
তবে রুমনের ভাই শামন আকন বলছে, আমার ভাই গতকাল বিদেশ থেকে ঢাকা এসেছে। এখনো আমারা ঢাকায়। আমি বা আমরা এ কাজ কিভাবে করবো। আমাকে ফাঁসানোর জন্য এই কাজ করা হচ্ছে। তাছাড়া ঐ মেয়ে বলতে পারবে কে এই কাজ করছে। কোনো প্রমান ছাড়া কেন আমাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তবে যে মেয়ের কথা বলেছে সেই মেয়ের সাথে আমার বড় ভাই রুমনের বিদেশে থাকা অবস্থায় বিয়ে হয়েছিল। আমার ভাইয়ের সাথে সংসার করবে না বলেই মেয়ে নিজে থেকে তাকে ছেড়ে দিয়েছে। আমি নিজেও বিবাহিত। হয়তো এই কারনে তারা আমাদের ফাঁসানোর চেস্টা করছে। তবে আমি গত ১১ জানুয়ারি ঢাকা এসেছি। আমার কাছে সকল প্রমান আছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন জানান, ধারণা করা হচ্ছে প্রেমজনিত কারনে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।




