249593

তারা যেন স্টেডিয়ামে গিয়ে মাফ চান, বললেন মির্জা ফখরুল

ভোট জালিয়াতির বিজয়ে লজ্জা না পেয়ে আওয়ামী লীগ উল্টো মহাবিজয় পালন করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদ নির্বাচনে কারচুপির জন্য সরকারকে স্টেডিয়ামে গিয়ে জাতির কাছে মাফ চাইতে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুরিকাঘাতে আহত যশোর সদরের যুবদলের কর্মী ফয়সালকে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রথমে বলা হয়েছিল সংলাপ, পরে বলা হলো শুভেচ্ছা বিনিময়ের জন্য বিরোধী দলগুলোকে ডাকা হবে। সরকারের পক্ষে থেকে দুই রকম বক্তব্য সম্পর্কে সাংবাদিকরা মন্তব্য জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘এতো বড় একটি চুরি (নির্বাচনে কারচুপির অভিযোগ) করেছে তারা, সেই চুরি সামাল দিতে পারছে না। মাথা খারাপ হয়ে যাচ্ছে।’ কাদের সাহেবকে গিয়ে বলেন, প্রথমে স্টেডিয়ামে গিয়ে জাতির কাছে মাফ চাইতে। জাতির সঙ্গে যে ভয়াবহ মিথ্যাচার, প্রতারণা তারা করেছেন, বঞ্চিত করেছেন তার জন্য যেনো তারা স্টেডিয়ামে গিয়ে মাফ চান। তারপর অন্যান্য দল, মতের সঙ্গে আলোচনার পথ তৈরি হবে।

তিনি বলেন, তারা যে একটা ব্লু প্রিন্ট করেছিলো তা কেউ জানবে না, ফাঁকা মাঠে গোল দিয়ে দিবে তা এখন জাতির সামনে উঠে আসছে। দু:খজনক ব্যাপার হচ্ছে, লজ্জা বলে একটা কথা থাকে- সে লজ্জাও নেই, শরমও নেই তাদেরবলছে, । মহাবিজয়, এমন মহাবিজয় যে সারা দেশের মানুষের মুখে একটু হাসিও নেই। সূত্র: জুম বাংলা

ad

পাঠকের মতামত