249231

মালয়েশিয়ায় দুই বাংলাদেশিকে নৃশংস হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় দুই বাংলাদেশি যুবককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ওই দুই যুবকের মরদেহ উদ্ধার করে দেশটির পুলিশ জানিয়েছে, নিহতদের হাত, পা ও চোখ বাঁধা অবস্থায় ছিলো। তবে কী কারণে তাদের হত্যা করা হয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ।রবিবার (১৩ জানুয়ারি) কুয়ালালামপুর শহরের জালান পুডু এবং গুমবাক নামক জায়গা থেকে ওই দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়ীয়ার বাঞ্ছারামপুর থানার মরিচা খালপার গ্রামের রুসন মিয়ার ছেলে মো. শিপন মিয়া এবং অপরজন হলেন একই থানার বাসিন্দা কানাইনগর গ্রামের কালা মিয়ার ছেলে মো. নাসির উদ্দিন।বাংলাদেশি শ্রমিকরা জানিয়েছেন, তারা একটি আবাসিক হোটেলে চাকরি করতেন। একই রুমে এক সঙ্গে থাকতেন।

ad

পাঠকের মতামত