249422

বিশ্ববিদ্যালয় পড়ুয়া এই মেধাবী ছাত্রীকে বাঁচাতে সবাই এগিয়ে আসুন

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্রী শারমিন আক্তার। আর দশটা শিক্ষার্থীর মতোই পাহাড়-ঝর্না আর সবুজে ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পা রেখে ভালোই কাটছিল তার শিক্ষাজীবন। কু-ঝিকঝিক হুইসেল দিয়ে এগিয়ে চলা শাটল ট্রেনের দোলায় মনে মনে সে-ও বুনে চলেছিল প্রতিষ্ঠিত হয়ে দেশসেবার স্বপ্ন। কিন্তু হঠাৎ করেই যেন তার সেই স্বপ্ন কেড়ে নিতে এলো মারাত্মক রোগ। দরিদ্র পরিবারের সদা হাস্যোজ্জল আর উচ্ছল মেয়েটি আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। সবার মানবিক অনুভূতি জেগে উঠলেই একমাত্র বাঁচানো সম্ভব তাকে।

সম্প্রতি এক ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশনজনিত মারাত্মক রোগে আক্রান্ত হয় শারমিন। ডাক্তারি পরিভাষায় নিউমোনিয়া টাইপ টু রেস্পিরাটরি ফেইলিওর, সেপটিসেমিয়া উইথ সেপটিক শক এবং হাইপোআলবুনেমিয়া বলা হয় একে। এ রোগের ব্যাকটেরিয়াটি রক্তের মাধ্যমে শরীরের সব অঙ্গে ছড়িয়ে পড়ে। ফলস্বরূপ বিভিন্ন অঙ্গ বিকল হয়ে পড়ে যাকে বলা হয় ‘মাল্টি অর্গান ফেইলিয়ার’। ইতোমধ্যে ব্যাকটেরিয়াটি তার ফুসফুস এবং যকৃতের স্বাভাবিক কার্যক্রমকে প্রায় অকেজো করে দিয়েছে। বর্তমানে তার অক্সিজেন স্যাটিউরেশন রেট, যকৃতের অ্যাল্বুমিন সিন্থেসিস ফাংশন এবং কিডনির ইলেক্টোলাইট ইমব্যালেন্স খুবই জটিল অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ অবস্থায় গত ১১ জানুয়ারি রাতে শারমিনকে চট্টগ্রামের মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউ থেকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসা হয়। আর এখন পর্যন্ত সে ওই হাসপাতালের আইসিইউতে ভর্তি। সেখানে প্রায় প্রতিদিন তার চিকিৎসায় ১ লাখ ২০ হাজার টাকা খরচ হচ্ছে। এত বিশাল চিকিৎসা ব্যয় তার নিম্নমধ্যবিত্ত পরিবারের পক্ষে চালানোও সম্ভব নয়।

চিকিৎসকরা বলেছেন, এটি একটি দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রক্রিয়া। তাছাড়া এই রোগের চিকিৎসা আইসিইউতে না রেখে করাও সম্ভব নয়। কিন্তু অ্যাপোলোতে এত খরচ দিয়ে তাকে হয়তো আর দুইদিনের বেশি আইসিইউতে রাখা সম্ভব হবে না পরিবারের পক্ষে। এ অবস্থায় অ্যাপোলো হাসপাতাল থেকে অন্য কোনও হাসপাতালের আইসিইউতে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন শারমিনের স্বজনরা। কিন্তু তারপরও শারমিনের চিকিৎসায় ব্যয় হবে প্রায় ২৫-৩০ লাখ টাকা। উপায় না পেয়ে এখন শুধু সর্বশক্তিমান স্রষ্টার দরবারে চোখের পানি ফেলছেন চবি’র মেধাবী এই ছাত্রীর স্বজনরা। স্রষ্টার সন্তুষ্টি লাভের জন্য যদি তাঁর সৃষ্টির সেরা জীব মানুষ হাত বাড়িয়ে দেয়, তবেই বাঁচানো সম্ভব তাদের নয়নমণিকে।

জুমবাংলার পাঠকদের কাছে মানবিক আবেদন- আসুন, যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব আর্থিক সহায়তা করে শারমিনকে আবারো সুস্থ করে ঘরে ফিরিয়ে আনি। টাকার অভাবে নিজের বন্ধুর অকাল চলে যাওয়ার কষ্টটা হয়তো আমরা কেউই মেনে নিতে পারবো না। সকলের দোয়া আর সহায়তার অপেক্ষায় শারমিন আক্তার।

সাহায্য পাঠানোর ঠিকানা : Bank A/c : 02000029 10398 Agrani bank , Jahingirnagor University branch. Holder Name: Shahinur Alam ( Elder brother ) Bkash: 01857 515029 ( Also Shahinur alam) Rocket : 01718 722548-2 (Rasel) সূত্র: জুমবাংলানিউজ

ad

পাঠকের মতামত