আকাশ থেকে নামলো ঝাঁকে ঝাঁকে মাকড়সা (ভিডিও)
ঝাঁকে ঝাঁকে মাকড়সা নেমে আসছে আকাশ থেকে। বিষয়টি দেখেই আতঙ্কিত স্থানীয়রা। তবে এ মাকড়সাগুলো তেমন বিষাক্ত নয়।আকাশ থেকে মাকড়সা নেমে আসার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ানে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ব্রাজিলের মিনাস গ্রেনিয়াস রাজ্যের। কয়েকদিন আগে ওই এলাকার এক কিশোর একটি ভিডিও পোস্ট করে। তার পরেই সেটি ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে, আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে মাকড়সা মাটিতে নামছে।
জানা গেছে, এই মাকড়সা সাধারণত জঙ্গলেই বসবাস করে ও একসঙ্গে থাকে। গাছের সাহায্যে মাটি থেকে অনেক উঁচুতে বড় জাল তৈরি করে। সেখানে বাস করে কয়েকহাজার মাকড়সা। সুবিশাল এই জালে কীটপতঙ্ক এবং মাঝে মধ্যে ছোট পাখিও আটকে যায়। জঙ্গলে আবহাওয়াগত পরিবর্তন কিংবা শিকারের খোঁজে লোকালয়ে চলে এসেছে বলে অনুমান করছে বিশেষজ্ঞরা।




