249316

সংরক্ষিত নারী আসনের তফসিল ১৭ ফেব্রুয়ারি

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামী ১৭ ফেব্রুয়ারি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।সোমবার বিকেলে নির্বাচন ভবনে ৪২তম কমিশন বৈঠক শেষে এক প্রেস বিফ্রিংয়ে একথা বলেন তিনি।হেলালুদ্দীন আহমদ বলেন, সংরক্ষিত নারী আসনের এমপিদের ভোটের জন্য রাজনৈতিক দলগুলোকে চিঠি দেয়া হবে। দলগুলো অন্য কোনো রাজনৈতিক দল না জোটের সঙ্গে নির্বাচন করবে- তা জানানোর জন্য বলা হবে। স্বতন্ত্র এমপিরা কীভাবে নির্বাচন করবেন তাও জানাতে বলা হবে। ৩০ জানুয়ারি মধ্যে অবহিত করবেন তারা -এককভাবে থাকবেন না জোটগতভাবে নির্বাচন করবেন।

তিনি বলেন, এ নির্বাচনের জন্য ১২ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রণয়ন করা হবে। ১৭ ফেব্রুয়ারি ৫০টি সংরক্ষিত আসনের তফসিল ঘোষণা করা হবে। ওইদিন আপনারা জানতে পারবেন মনোনয়নপত্র দাখিল, বাছাই ও প্রত্যাহারের সময়।জানা যায়, সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে দল বা জোট সংরক্ষিত আসন বরাদ্দ পাবে। ৫০টি আসনের মধ্যে সংসদের সরাসরি নির্বাচনে প্রাপ্ত আসন অনুপাতে এবার আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি ৪টি, ঐক্যফ্রন্ট ১টি এবং স্বতন্ত্র ও অন্যান্য দল মিলে ২টি আসন পাবে। তবে দল ও জোটগুলো সমঝোতার মাধ্যমে আসন সংখ্যা কমবেশি করতে পারবে।

ad

পাঠকের মতামত