দেশে পাওয়া গেলো আরেকটি বিরল রোগে আক্রান্ত ব্যক্তি!
জামালপুরের ৪০বছরের বয়সের ফারুক ‘নিউরোফাইব্রোমাইওসিস ” নামক বিরল রোগে আক্রান্ত হয়েছে। তার ডান হাত অস্বাভাবিক ভাবে ফুলে ওজন বেড়ে ঝুলে যাওয়া হাত বেকে যাওয়ার পাশাপাশি বুকে ও পিটে একই সিনড্রোম। ধারনা করা হচ্ছে ফারুক দেশের মধ্যে এই রোগে আক্রান্ত প্রথম চল্লিশ উর্ধ্বো বয়সী পুরুষ মানুষ।ফারুকের বড় ভাই নুরুজ্জামান লিটন জানান, শারীরিক প্রতিবন্ধি হওয়ায় আমরা প্রথমে বিষয়টি নিয়ে কোন কিছু ভাবিনি। তখনো হাটাচলা করতে পারতো।তিনি জানান, আমরা পারিবারিকভাবে অস্বচ্ছল। জানি না ফারুকের চিকিৎসা করাতে পারবো কি-না? তবে বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিতে এলে আমাদের বিশ্বাস ফারুকের সুচিকিৎসা হবে।
১৯৯১সালের দিকে ফারুক এস.এস.সি পাশের পর থেকেই আস্তে,আস্তে এই বিরল রোগটি তার ডান হাত ও শরীরের ডান পার্শ্বের বাড়তে থাকে। সেই সময়ে তারা ফারুক কে নিয়ে ঢাকা পঙ্গুতে নিয়ে গেলে ডাক্তার’রা কোন রোগ নির্ণয় করতে ব্যর্থ। তখন তারা বুঝতে পারেন এটি আরো জটিল সমস্যা।গত সপ্তাহে ফারুকের হাত থেকে রক্ত বের হওয়া শুরু করলে পরিবারের লোকজন ফারুককে জামালপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।ফারুকের ডান হাতটি অস্বাভাবিকভাবে ফুলে ঝুলে পড়েছে। একই সঙ্গে হাতটি বেঁকে যাওয়ার পাশাপাশি বুকে ও পিঠেও একই লক্ষণ দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে, ফারুক দেশের প্রথম ব্যক্তি যিনি বিরল এই রোগে আক্রান্ত।
ফারুকের বড় ভাই নুরুজ্জামান লিটন জানান, গত সপ্তাহে ফারুকের আক্রান্ত ডান হাতে গুটি জাতীয় ফোড়া বের হয়ে অস্বাভাবিকভাবে ওজন বেড়ে যায় এবং সেই ফোড়াগুলো ফেটে রক্ত পড়তে থাকে। অবস্থা বেগতিক দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ডাক্তাররা জানান, ফারুকের সমস্যাটি ‘নিউরোফাইব্রোমাইওসিস’ নামক বিরল রোগ বলে মনে হচ্ছে। এটি একটি বংশগত রোগ।তারা আরও জানান, ফারুকের রোগের সমস্যাগুলো খুঁজে চিহ্নিত করে চিকিৎসা করা হবে। ইতোমধ্যে ফারুকের শরীরের আক্রান্ত স্থানসহ শরীরের বিভিন্ন অংশের ছবি তোলা ও পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে।




