গলার ভেতর জোঁকের বাসা!
অশীতিপর বৃদ্ধা গলার টিউমার নিয়ে ভোগান্তিতে ছিলেন। অবশেষে চিকিৎসকের দ্বারস্থ হলে সিদ্ধান্ত হয় অস্ত্রোপচারের। কিন্তু অস্ত্রোপচার করতে গিয়ে চিকিৎসকের চক্ষু চড়কগাছ! চিকিৎসক দেখেন ওই নারীর গলায় বাসা বেঁধেছে রক্তচোষা একটি জোঁক।সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ভিয়েতনামের। ৬৩ বছরের ওই মহিলা সম্প্রতি গলায় টিউমার অপারেশনের জন্য চিকিৎসকের কাছে গিয়েছিলেন। কিন্তু ওই মহিলার পরীক্ষা করতেই হতবাক হয়ে যান চিকিৎসক। গলা থেকে টেনে বের করা হয় জোঁকটিকে।জোঁকটি আয়তনে প্রায় ২ ইঞ্চি। চিকিৎসকদের অনুমান প্রায় তিন মাস ধরে জোঁকটি বাসা বেঁধেছে ওই মহিলার গলায়। গোসলের সময় ওই মহিলার শরীরে জোঁকটি প্রবেশ করছে বলে মনে করছেন অনেকে। সূত্র: এবেলা
https://youtu.be/6tQyXJt8gWc




