248792

অপু বিশ্বাসের চাওয়া

বিনোদন ডেস্ক।। ঢাকাই চলচ্চিত্রের কুইন বলা হয় তাকে। চলচ্চিত্র ক্যারিয়ারে অনেকগুলো সুপার হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন। জয় করে নিয়েছেন কোটি ভক্তের মন। তিনি আর কেউ নন, তিনি অপু বিশ্বাস। বেশ কিছুদিন চলচ্চিত্র থেকে দূরে থাকলেও ফের নতুন রুপে দর্শকদের সামনে খুব তাড়াতাড়ি আসছেন তিনি।  অপু বিশ্বাস বর্তমানে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ চলচ্চিত্রটি নিয়ে ব্যস্ত আছেন। আর এই ছবি দিয়েই ফের চলচ্চিত্রে নিজেকে সরব করতে যাচ্ছেন তিনি। শুক্রবার মাধবদী এলাকার একটি মনোরম লোকেশনে গানের দৃশ্যায়নের মাধ্যমে শেষ হলো ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবির শুটিং।

তিনি বলেন, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবিটি দিয়ে আমি আবার দর্শকদের সামনে হাজির হচ্ছি। আমার বিশ্বাস কাজটি অনেক ভালো হয়েছে। আমার যারা দর্শক ভক্ত তাদের কাছে আমার চাওয়া আপানারা ছবিটি মুক্তি পেলে হলে গিয়ে দেখবেন। আমি হয়তো পারবারিক কিছু ঝামেলার কারণে কিছুদিন চলচ্চিত্র থেকে দূরে ছিলাম কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে সব সময় আপনাদের সাথেই ছিলাম।’

অপু আরো বলেন, ‘শুধু বলবো আপনাদের অপু বিশ্বাস সবসময় ভালো কাজ করেছে। এখনও করবে। দর্শকরা আমাকে অনেক বেশি করে বলতেন যে অপু বিশ্বাস কেন অন্য হিরোদের সঙ্গে কাজ করে না। এখন অন্য হিরোদের সঙ্গেও কাজ করবো।’ দেবাশীষ বিশ্বাস পরিচালিত শ্বশুরবাড়ি জিন্দাবাদ ছবির সিক্যুয়েল এটি। ছবিটিতে অপু বিশ্বাসের নায়ক হিসেবে রয়েছেন বাপ্পি চৌধুরী। উৎস: বিডি-জার্নাল।

https://www.youtube.com/watch?v=-JsfUR6Izj0

ad

পাঠকের মতামত