248838

সশস্ত্র বাহিনী কার্যালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী

চতুর্থবারের মতো সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর সশস্ত্র বাহিনী বিভাগে নিজ কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকাল ১০টা ২০ মিনিটে ঢাকা সেনানিবাসে পৌঁছলে তাকে স্বাগত জানান সশস্ত্র বাহিনী লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপেদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক।পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সশস্ত্র বাহিনী বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা।

এছাড়া প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগ মাল্টিপারপাস হলে তার দপ্তরের কর্মকর্তা এবং অন্যান্য পদবির সদস্যের সঙ্গে মতবিনিময়ের পর চা চক্রে মিলিত হন।এর আগে, সকালে শিখা অনির্বাণে ফুল দিয়ে মহান স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেয়া হয়।

ad

পাঠকের মতামত