248886

ব্যাগ খুলেই হতবাক পুলিশ!

গোপন সংবাদের ভিত্তিতে ট্রেনে তল্লাশি চালান পুলিশ। একটি সন্দেহজনক ব্যাগ খুলেই পাওয়া গেল ১০৭টি বিষধর সাপ। তা দেখেই হতভম্ব পুলিশ।শনিবার ঘটনাটি ঘটেছে ভারতের মালদহ স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে।স্থানীয় সংবাদমাধ্যম জানায়, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি প্লাটফর্মে প্রবেশ করলে তল্লাশি শুরু করেন পুলিশ। তখনই একটি সন্দেহজনক বড় ব্যাগ চোখে পড়ে তাদের। ব্যাগ খুলে দেখা যায়, ভেতরে ছোট ছোট পুঁটলি ও কৌটোয় রয়েছে প্রচুর সাপ৷খবর দেয়া হয় বন কর্মকর্তাদের। তারা এসে সাপগুলো উদ্ধার করে নিয়ে যায়। উদ্ধারকৃত সাপের মধ্যে রয়েছে লাউডগা, কিং কোবরা, ইন্ডিয়ান কোবরা ও পাহাড়ি চিতি৷ সাপগুলোর বাজারমূল্য প্রায় কয়েক লাখ টাকা।

ad

পাঠকের মতামত