248780

কালো ঘাসফড়িংয়ে ছেয়ে গেছে কাবা প্রাঙ্গণ (ভিডিও)

ডেস্ক রিপোর্ট।। মুসলিমদের পবিত্রতম ধর্মীয় স্থান সৌদি আরবের মক্কায় অবস্থিত কাবার প্রাঙ্গণ ছেয়ে গেছে কালো ঘাসফড়িংয়ে। এতে বিপাকে পড়েছেন স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও কাবার পরিচ্ছন্নতা কর্মীরা। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওর সূত্রে জানিয়েছে, পতঙ্গ দমনে ব্যবহার করা হচ্ছে কীটনাশক। ডাকা হয়েছে কীটপতঙ্গ দমন বিশেষজ্ঞদের। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের আরবি সংস্করণের কাছে সংশ্লিষ্ট কর্মকর্তার জানিয়েছেন, ‘কালো ঘাসফড়িং’ দমনে ২২টি দলে ভাগ হয়ে ১৩৮ জন কাজ করছেন। তাদের কাছে রয়েছে ১১টি বিশেষ ধরনের যন্ত্র। কর্মীরা কাবার আশেপাশের নালাগুলোর দিকে বিশেষ নজর দিচ্ছেন। কারণ সেখানেই এসব পতঙ্গ বংশবিস্তার করে।

সংবাদমাধ্যম আল আরাবিকে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা আশ্বস্ত করে বলেছেন, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, পতঙ্গ দমন করে আল্লাহর ঘরের মেহমানদের স্বস্তি নিশ্চিত করতে।’ প্রকাশিত ভিডিওতে যেমন কাবার ওপরে পালে পালে ঘাস ফড়িং উড়তে দেখা গেছে, তেমনি ছবিতে বিপুল পরিমাণ মৃত ঘাস ফড়িং মেরে পরিষ্কার করতে দেখা গেছে কর্মীদের। একটা ছবিতে দেখা গেছে, বিশাল বড় চত্বরের পুরোটা জুড়েই ছড়িয়ে রয়েছে মরা ঘাস ফড়িং। ভিডিওচিত্রে দেয়ালে দেয়ালে বসে থাকতে দেখা গেছে কালো ঘাসফড়িংয়ের পালকে।

https://www.youtube.com/watch?v=O8o1dgZHaLU

ad

পাঠকের মতামত