248702

শিক্ষককে হত্যার কথা জানালো আসামি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মাদরাসা শিক্ষক হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে রিফাত ইসলাম নামের এক আসামি। শনিবার চট্টগ্রামের একটি আদালতে ১৬৪ ধারা জবানবন্দিতে তিনি সম্পৃক্তার বিষয়টি তুলে ধরেন।এর আগে শুক্রবার রাতে উপজেলার বাড়ককুণ্ড এলাকার মধ্যমবাড়ি তলি স্থান থেকে রিফাতকে গ্রেফতার করে পুলিশ। এরপর শনিবার দুপুরে চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়ান সানজিদার আদালতে উপস্থাপন করেন।জানা গেছে, গত ৮ জানুয়ারি রাতে মাদরাসা শিক্ষক মো. ইমরান হোসেন রিয়াদ (২৮) নামে এক মাদরাসা শিক্ষক দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হন। এলাকায় মাদক ও চাঁদাবাজিতে বাধা দেওয়ায় ইমরান স্থানীয় যুবকদের রোষানলে পড়েছিলেন পুলিশ প্রাথমিকভাবে ধারণা করেছিলেন। ঘটনার পরে মৃত ইমরানের বাবা সরোয়ার উদ্দিন বাদী হয়ে ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছিলেন।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আবদুল আলিম এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রিফাত ওই দিনে খুনের সময় নিজে উপস্থিতে থেকে হত্যাকাণ্ডের সহায়তার কথা জানিয়ছেন। এখন বাকি আসামিদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকাণ্ডের বিষয়ে জানা যাবে।

ad

পাঠকের মতামত