248079

মাদ্রাসাছাত্রকে শিকলে বেঁধে নির্যাতন

নিউজ ডেস্ক।। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে ইয়াছিন আরাফাত নামের এক ছাত্রকে শিকলে বেঁধে নির্যাতন করার অভিযোগ ওঠেছে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার সকালে পৌর শহরের পশ্চিম লাহারকান্দি এলাকায় রওযাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আহত ইয়াছিন আরাফাত লাহারকান্দি গ্রামের আবদুল লতিফের ছেলে এবং রওযাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার হিফজুল কোরআন বিভাগের ছাত্র।

আহত ছাত্রের ভগ্নীপতি (দুলাভাই) মো. সলিম জানান, ইয়াছিন আরাফাত বেশ কিছু সমস্যার জন্য বর্তমান মাদ্রাসা থেকে অন্যত্র ভর্তি হতে চাইলে মাদ্রাসার শিক্ষক আবদুল কাদের ক্ষিপ্ত হন।আজ আরাফাতকে শিকলে বেঁধে মারধর করেন। পরে স্থানীয়রা ওই ছাত্রকে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করে। জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন জানান, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ad

পাঠকের মতামত