বিপিএলের সময়সূচিতে পরিবর্তন
স্পোর্টস ডেস্ক : বিপিএল মাঠে গড়াতেই এবার পরিবর্তন এসেছে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) সময় সূচিতে। বৃহস্পতিবার বিপিএলের ম্যাচের সময় সূচিতে পরিবর্তন আসার বিষয়টি নিশ্চিত করেছে বিপিএল কর্তৃপক্ষ। ১২ তারিখ থেকে বিপিএলের প্রথম ম্যাচগুলো শুরু হবে দুপুর দেড়টা থেকে। প্রথম ম্যাচে পরিবর্তন আসায় দ্বিতীয় ম্যাচের সময়েও পিছিয়েছে। দিনের দ্বিতীয় খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। অবশ্য সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারের ম্যাচে অবশ্য কোন পরিবর্তন আসেনি।
যথারীতি প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে দুপুর দুইটায় এবং দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টায়। আগের সময়সূচি থেকে এক ঘন্টা পিছিয়ে ম্যাচ শুরু হবে প্রতিদিন। শনিবার থেকে বৃহস্পতিবার এখন পর্যন্ত প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বেলা সাড়ে বারটায়। দিনের দ্বিতীয় ম্যাচটি শুরু হতো বিকেল পাঁচটা বিশ মিনিটে।




