247942

৫ দেশের রাষ্ট্র-সরকার প্রধানের অভিনন্দন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে

নিউজ ডেস্ক।। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হওয়ায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র জানায়, বুধবার শেখ হাসিনাকে পৃথক বার্তা পাঠিয়ে তারা এ শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্ট, মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মেদ সলিহ, নিকারাগুয়ার প্রেসিডেন্ট নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং এবং ভিয়েতনামের প্রধানমন্ত্রী গুয়েন জুয়ান ফুক।  প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই শেখ হাসিনাকে অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা।

ad

পাঠকের মতামত