প্রয়াত জননেতা সৈয়দ আশরাফের মেয়ে রিমা কোথায় কী কাজ করেন
নিউজ ডেস্ক।। বাবার মৃত্যু তাকে এক টানে সাত সমুদ্র তেরো নদী পার করে নিয়ে এসেছে বঙ্গোপসাগর তীরে। বাংলাদেশে এসে বাবার জানাজা ও চিরনিদ্রা দেখেছেন নীরব ও অশ্রুসজল চোখে। তখনই লাখো মানুষের নজর কাড়েন সর্বজনশ্রদ্ধেয় প্রয়াত জননেতা সৈয়দ আশরাফুল ইসলামের আদরের মেয়ে সৈয়দা রিমা ইসলাম। তার সম্পর্কে জানতে আগ্রহী সবাই। সৈয়দ আশরাফ ব্রিটিশ ভারতীয় শিলা ঠাকুরের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। এসময় তার নাম হয় শিলা ইসলাম। লন্ডনে জন্ম নেয়া শিলা সেখানকার মেট্রোপলিটন ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব নটিংহাম থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছিলেন। লন্ডনের একটি স্কুলে শিক্ষকতা করতেন তিনি।
২০১৭ সালের ২৩ অক্টোবর স্ত্রী মৃত্যুবরন করার পর প্রায়ই অসুস্থ হন আশরাফ। এসময় সামনে আসে তার ফুসফুসের ক্যান্সারে ভোগার তথ্য। এ বছরের ৩ জানুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে মেরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের এই ছেলে। গত ৬ জানুয়ারি তিনি চিরনিদ্রায় শায়িত হন ঢাকার বনানী কবরস্থানে। কানায় কানায় পূর্ণ জাতীয় সংসদ দক্ষিণ প্লাজা, কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দান ও ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে অশ্রুসজল নয়নে সৈয়দ আশরাফের নামাজ-এ-জানাযা আদায় করেছে লাখ লাখ মানুষ। তাই সৎ, ত্যাগী ও দেশপ্রেমিক এই জননেতার জনপ্রিয়তা কতখানি, সে আলোচনাই বাহুল্য।
বাবার মৃত্যু রিমাকে এক টানে সাত সমুদ্র তেরো নদী পার করে নিয়ে এসেছে বঙ্গোপসাগর তীরে। বাংলাদেশে এসে বাবার জানাজা ও চিরনিদ্রা দেখেছেন নীরব ও অশ্রুসজল চোখে। তখনই লাখো মানুষের নজর কাড়েন সর্বজনশ্রদ্ধেয় প্রয়াত জননেতার আদরের মেয়ে ও জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের নাতনি সৈয়দা রিমা ইসলাম। মা-বাবা দুজনকে হারিয়ে এতিম হওয়া মেয়ে সৈয়দা রিমা ইসলামের খোঁজ খবর জানতে উদগ্রীব সৈয়দ আশরাফের অগণিত সমর্থক। রিমার জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাজ্যে। শিক্ষা-দীক্ষা আর কর্মস্থলও সেখানেই। লন্ডনের এইচএসবিসি ব্যাংকে চাকরি করেন তিনি।
অনেকে মনে করেন, সৈয়দ আশরাফ চাইতেন না, তার একমাত্র সন্তান রাজনীতিতে আসুক। এ কারণেই তিনি কন্যাকে দেশে আনেননি। মেয়েকে স্বাধীনভাবে নিজের মতো করে জীবন গঠন ও পেশা বেছে নেয়ার সুযোগ দিয়েছেন তিনি। রাজনীতির সংস্পর্শে তাকে রাখার চেষ্টা করেননি কখনও। যদিও এই বাস্তবতা এখন আর নেই আশরাফ তনয়ার সামনে।




