247965

২৫ বছর জেল ভুল রায়ে

ডেস্ক রিপোর্ট।। লিউ ঝোংলিনের বিরুদ্ধে ভুল রায় দেন চীনের আদালত। আর এ জন্য ২৫ বছর জেলে থাকতে হয়েছে তাকে। তবে গত মঙ্গলবার এ ভুল বুঝতে পেরে তাকে ৪৬ লাখ ইউয়ান ক্ষতিপূরণ দিয়েছেন চীনের আদালত। ঘটনাটি ১৯৯৪ সালের। এক নারীকে খুন করার অভিযোগে লিউকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় দোষী সাব্যস্ত করে ফাঁসির নির্দেশ দেন চীনের জিলিন প্রদেশের দ্য ইন্টারমিডিয়েট পিপল’স আদালত। লিউ এবং তার পরিবার ফাঁসির আদেশ বাতিলের জন্য আদালতে আবেদন করায় শেষ পর্যন্ত ২৫ বছর কারাদ- হয়। তবে পুরোপুরি নির্দোষ ছিলেন লিউ। গত বছরের এপ্রিলে এ মামলার অন্য একটি দিক সামনে আসে এবং আদালত নিজের ভুল বুঝতে পারেন। লিউকে ২০১৬ সালে ছেড়ে দেওয়া হলেও তার মামলাটি ২০১৮ সালের এপ্রিলে মীমাংসা হয়। তত দিন তাকে অতিরিক্ত সময় কারাগারে থাকতে হয়েছে।

ad

পাঠকের মতামত