247721

‘জামায়াতের বিচারে সংশোধন হচ্ছে আইন’

নিউজ ডেস্ক।। যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতে ইসলামীর বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ফের সংশোধনের উদ্যোগ নেয়া হচ্ছে। ইতোমধ্যে প্রয়োজনীয় ড্রাফটও প্রস্তুত করা হয়েছে। বুধবার দুপুরে সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এসব তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের বিচার ও তাদের রাজনীতি নিষিদ্ধ করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের খসড়া চূড়ান্ত। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে তা মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু হত্যা ও জেলহত্যার পেছনের কুশীলবদের খুঁজে বের করতে কমিশন গঠনের চিন্তাও আমাদের রয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আইনটি ডিজিটাল নিরাপত্তার জন্যই করা হয়েছে। এটি স্বাধীন সাংবাদিকতার জন্য অন্তরায় নয়।

ad

পাঠকের মতামত