247767

গেজেট প্রকাশ, এরশাদ বিরোধীদলীয় নেতা

নিউজ ডেস্ক।। হুসেইন মুহম্মদ এরশাদকে বিরোধী দলীয় নেতা এবং জিএম কাদেরকে সংসদীয় দলের উপনেতা উল্লেখ করে গেজেট প্রকাশিত হয়েছে। বুধবার (৯ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন এরশাদের এপিএস মনজুরুল ইসলাম। মনজুরুল ইসলাম বলেন, স্যারকে (এরশাদ) বিরোধীদল নেতা ঘোষণা দিয়ে বিকালে গেজেট প্রকাশ করা হয়েছে।

অনেকে ভেবেছিলেন দশম সংসদের বিরোধীদল নেতা রওশন এরশাদ এবারও বিরোধীদল নেতা হতে পারেন। শপথ নেওয়ার পর পার্লামেন্টারী পার্টির অনির্ধারিত বৈঠকে এমন ইঙ্গিত পাওয়া গেছিলো। কিন্তু হঠাৎ করে হুসেইন মুহম্মদ এরশাদ নিজেকে বিরোধীদল নেতা ও ছোটভাই জিএম কাদেরকে বিরোধীদলের উপনেতা ঘোষণা দেন।

ad

পাঠকের মতামত