247862

‘আমার জীবনের করুণ দুঃসময়ে তার কাছ থেকে সাহস পেয়েছি’

বিনোদন ডেস্ক।। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে চিত্রনায়িকা অপু বিশ্বাস মনোনয়নপত্র কিনবেন, এমন গুজব ছড়িয়েছিল । এই অভিনেত্রী সেই সব গুজব নাকচ করে দিলেও আওয়ামী লীগের প্রচার-প্রচারণায় সক্রিয় ছিলেন জনপ্রিয় । নির্বাচনের শুরু থেকেই ভিডিও বার্তা দেয়ার পাশাপাশি দেশের নানা প্রান্তে নৌকার প্রার্থীদের জন্য ভোট চাইতে ছুটে গেছেন তিনি। এবার শোনা যাচ্ছে, সংসদের সংরক্ষিত মহিলা আসনে তিনি এমপি নির্বাচিত হতে পারেন।

নতুন এই গুঞ্জন কতটা সত্য, তা এখনও জানা না গেলেও গতকাল মঙ্গলবার (০৮ জানুয়ারি) বিকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চায়ের দাওয়াত পেয়ে সমবেত হয়েছিলেন শোবিজ তারকারা।  সেসময় অন্য তারকাদের সাথে উপস্থিত ছিলে আরেক সুপার স্টার শাকিব খানের প্রাক্তন স্ত্রী। গণভবনে চায়ের দাওয়াতে বঙ্গবন্ধুর কন্যার সাথে দেখা করেন অপু বিশ্বাস। প্রধানমন্ত্রীর সাথে ফটোসেশনেও অংশ নেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী।

প্রধানমন্ত্রীর দাওয়াত প্রসঙ্গে অপু বলেন, ‘আমি পারিবারিকভাবেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতির আদর্শে বেড়ে উঠেছি। তার রাজনৈতিক জীবন ছোটবেলা থেকেই প্রভাবিত করেছে। তাকে তো চোখে দেখার সুযোগ পাইনি। ধন্য হয়েছি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখে।’ ‘প্রধানমন্ত্রীর মাতৃত্বসুলভ ব্যবহার, কঠিন নেতৃত্ব, মানিবকতার সুনাম আজ বিশ্বময়। তার আদর পাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। আমার জীবনের করুণ দুঃসময়ে তার কাছ থেকে সাহস পেয়েছি, ধৈর্য্যশীল হওয়ার পরামর্শ পেয়েছি। আমি তার নেতৃত্বে কাজ করার সুযোগ চাই’, যোগ করেন তিনি।

ad

পাঠকের মতামত