247592

জামায়াত নেতা সংবাদ সম্মেলন করে রাজনীতি থেকে অব্যাহতি নিলেন

নিউজ ডেস্ক।। জামায়াতে ইসলামীর রাজনীতি থেকে আজীবনের জন্য অব্যহতি নিতে সংবাদ সম্মেলন করেছেন মুক্তার আলী নামের এক ব্যক্তি। তিনি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বাসিন্দা। আজ মঙ্গলবার বিকেলে পলাশবাড়ী রিপোর্টাস ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মুক্তার আলী। লিখিত বক্তব্যে মুক্তার আলী বলেন, ‘রাজনীতি থেকে আজীবনের জন্য অবসর গ্রহণজনিত কারণে সংবাদ সম্মেলন করছি। আপনাদের অবগতির জন্য জানাইতেছি যে, আমি দীর্ঘদিন থেকে পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নে জুনদহ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত আছি এবং একই ইউনিয়নের ভবানীপুর মসজিদের ঈমাম হিসেবে দায়িত্ব পালন করছি। ’

মুক্তার আলী বলেন, ‘বিগত সময়ে আমি দীর্ঘদিন ধরে জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত এবং বিভিন্ন সময় জামায়াতে ইসলামীর শ্রমিক ফেডারেশনের রাজনীতিতে সাংগঠনিক দায়িত্বসহ সর্বশেষ উক্ত সংগঠনের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছি। ২০১৪ সালে রাজনীতি থেকে অবসর গ্রহণ করি। এরপরও আমাকে বিভিন্ন মামলা মোকদ্দমায় জড়ানো হয়।’

মুক্তার আলী আরও বলেন, ‘আমি আপনাদের মাধ্যমে প্রশাসনসহ দেশবাসীকে জানাতে চাই, আমি আজকের পর থেকে জায়ামাতে ইসলামীর কোনো সাংগঠনিক দায়িত্বে থাকব না। আমি রাজনীতি থেকে আমৃত্যু অবসর গ্রহণ করে অব্যহতি প্রদান করলাম। আমাকে স্বাভাবিকভাবে জীবনযাপনে সকলের সহযোগিতা কামনা করছি। ’ সংবাদ সম্মেলনে মুক্তার আলীর ভাই লাজু মিয়া ও ভাগ্নে এমদাদুল উপস্থিত ছিলেন। মুক্তার আলীর বিরুদ্ধে পলাশবাড়ী থানার সাতটি মামলা আদালতে বিচারাধীন আছে।

ad

পাঠকের মতামত