জাপা সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিল ৪ জনকে
নিউজ ডেস্ক।। একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে চার জনকে মনোনয়ন দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ বুধবার জাপা চেয়ারম্যান এই মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন। এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইতিমধ্যেই মনোনয়নপত্রটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় সংসদের স্পিকার বরাবরে পাঠানো হয়েছে। সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টির মনোনীতরা হলেন- পারভীন ওসমান (নারায়নগঞ্জ), ডা. শাহীনা আক্তার (কুঁড়িগ্রাম), নাজমা আখতার (ফেনী), মনিকা আলম (ঝিনাইদহ)।




