247476

ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা বৈঠকে বসেছেন

নিউজ ডেস্ক।। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন। মঙ্গলবার বিকাল ৪টায় ড. কামাল হোসেনের বেইলি রোড়ের বাসবভনে এ বৈঠক শুরু হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ফল প্রত্যাখ্যান করা ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা কর্মসূচি ঠিক করতে এই বৈঠক করছেন বলে জানা গেছে।তবে এখনই কঠোর কোনো কর্মসূচিতে যাওয়ার পরিকল্পনা নেই এই জোটের। এছাড়া নির্বাচনের ফল নিয়ে মামলা ও ভোট কারচুপির অভিযোগ কূটনীতিকদের অবহিত করার বিষয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে আভাস পাওয়া গেছে।

বৈঠকে উপস্থিত রয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তম, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য জগলুল হায়দার আফ্রিক, নাগরিক ঐক্যের সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার।

বৈঠকে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন, ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাসহ জোটের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

ad

পাঠকের মতামত