৯ উইকেটে কুমিল্লাকে হারিয়েছে মাশরাফির রংপুর
স্পোর্টস ডেস্ক।। বিপিএলের দিনের ২য় ম্যাচে অনেকটা হাস্যকর ভাবেই হারলো কুমিল্লা। আগে ব্যাটিং করতে নেমে মাত্র ৬৩ রানেই অলআউট হয় তারা। আর এটা রংপুর করে মাত্র ১ উইকেট হারিয়েই। ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি কুমিল্লা। মাত্র ৪ রান করেই ফেরেন তামিম। মাশরাফির বলে ফরহাদ রেজার হাতে তালুবন্ধি হয়ে ফেরেন তিনি। এরপর আবারো কুমিল্লা শিবিরে আঘাত হানেন মাশরাফি। ২ রানে বোপারার হাতে তালুবন্ধি হয়ে ফেরেন ইমরুল।
এরপর লুইসকে ফেরান মাশরাফি। ৮ রানে অপুর হাতে তালুবন্ধি হয়ে ফেরেন লুইস। অন্যদিকে রানের খাতা খুলতে ব্যর্থ হন স্টিভ স্মিথ। মাশরাফির বলে ফরহাদ রেজার হাতে তালুবন্ধি হয়ে ফেরেন তিনি। ৪ ওভার বল করে ১ মেইডেন এবং ১১ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন মাশরাফি। এ আগে শফিউলে বলে ফিরে যান শোয়েব মালিক। কোন রান না করেই ফিরে যান তিনি। এরপর আরিফুলকে ফিরান ফরহাদ রেজা। ৭ বলে মাত্র ২ রান করেন তিন। পরবর্তীতে আবার আগাত হানেন শফিউল। তিনি ফেরান সাইফ উদ্দিনকে। ভালোই শুরু করেছিলেন তিনি। কিন্তু ৫ বলে ৭ রান করেন তিনি।
তবে সবাই যখন এক প্রান্তে যাওয়া আসা করছেন তখন এক প্রান্ত আগলে রাখেন শহিদ আফ্রিদি। কিন্তু তিনিও শেষ পর্যন্ত বেশিক্ষণ টিকতে পারেননি। নাজমুল ইসলাম অপুর বলে ছক্কা হাঁকাতে গিয়ে গেইলে হাতে ধরা পড়েন তিনি। আশা জাগিয়ে ১৮ বলে ২৫ রান করেন তিনি। ১টি ছয় ও ৩ চারের সাহায্যে তিনি এ রান করেন। এরপর ক্রিজে এসে তেমন সুবিধা করতে পারেননি মেহেদি হাসান। মাত্র ৬ রান করে অপুর বলে ফিরে যান তিনি। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন রনি। আবু হায়দার রনি ১১ বলে ৫ রান করেন। শেষ পর্যন্ত ১৬.১ ওভার শেষে মাত্র ৬৩ রান করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রাইলি রুশো এবং মেহেদি মারুফ শেষ পর্যন্ত অপরাজিত থেকে রংপুরকে জেতান।




