মন্ত্রিসভার বাসযাত্রা
নিউজ ডেস্ক।। নবগঠিত মন্ত্রিসভা নিয়ে আলোচনার শেষ নেই। এবার এতে যুক্ত হলো বাসযাত্রা। মঙ্গলবার সকালে ধানমন্ডি থেকে চারটি বাসে করে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান নব গঠিত মন্ত্রিসভার সব সদস্য। জানা যায়, শপথের পরদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে দিন শুরু করেন মন্ত্রিপরিষদের নতুন সদস্যরা। এরপর তারা যান সাভারের জাতীয় স্মৃতিসৌধে।
নতুন সরকার মন্ত্রিসভা গঠন থেকেই চমক দেখিয়ে যাচ্ছে। চিরায়ত ঐতিহ্য ভেঙে এবারই প্রথম মন্ত্রিপরিষদের সদস্যরা একসঙ্গে বাসযোগে কোথাও গেলেন। সকালে ধানমন্ডি থেকে সাভার যেতে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা নিজস্ব গাড়ির বদলে চারটি এসি বাসে চড়ে বসেন। আসনের সংকুলান না হওয়ায় মিনিবাসগুলোর ভিতরে অতিরিক্ত আসন জুড়ে বসতেও দেখা যায়।




