বাইকে চড়ে প্রথম দিন অফিসে গেলেন প্রতিমন্ত্রী পলক
নিউজ ডেস্ক।। নতুন মন্ত্রিসভায় ফের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী হয়েছেন জুনাইদ আহমেদ পলক। আর প্রথম দিন বাইকে চড়ে অফিসে গিয়েছেন তিনি। মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে এমন তথ্য জানিয়েছেন এই প্রতিমন্ত্রী। তবে হেলমেট ছাড়া বাইকে চড়ায় অনেকেই তার সমালোচনা করেছেন।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসনে পলক বিপুল ভোটে নির্বাচিত হন। তিনি ভোট পেয়েছেন ২ লাখ ৩০ হাজার ২৯৬ । আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে দাউদ রহমান পান মাত্র ৮ হাজার ৫৯৪ ভোট।




