247445

দিনের দ্বিতীয় ম্যাচের সম্ভাব্য একাদশ রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের

স্পোর্টস ডেস্ক।। চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ষষ্ঠ আসরের খেলা। আজ ৮ জানুয়ায়রি মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটান্স। এদিকে খুলনা টাইটান্সের বিপক্ষে বিশাল ব্যবধানে জয় পায় ঢাকা ডায়নামাইটস। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স-কুমিল্লা ভিক্টোরিয়ানস। শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৫ টা ২০ মিনিটে শুরু হবে ম্যাচটি। খেলাটি সরাসরি দেখাবে গাজী টিভি ও মাছরাঙা টিভি।

এদিকে ক্রিস গেইল গত ম্যাচে না খেলার ব্যাপারে রংপুর মিডিয়া ম্যানেজার বলেছেন, ছাড়পত্র না পাওয়ায় খেলা হয়নি তার। ওয়েস্ট ইন্ডিজে আজ ছুটির দিন হওয়াতে এই ঝামেলা হয়েছে। অবশেষে জানা গেছে আজ কুমিল্লার বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন গেইল? আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়েই বিপিএল মাতানো শুরু করবে গেইল। কেননা, এরই মধ্যে তার ছাড়পত্র পাওয়া গেছে। অন্য দিকে আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একাদশে তেমন কোন পরিবর্তন আসার সম্ভাবনা নেই। এর জন্য অপরিবর্তনীয় একাদশ নিয়েই মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ-

রংপুর রাইডার্স: রাইলি রুশো, ক্রিস গেইল, মেহেদী মারুফ, মোহাম্মদ মিঠুন, রবি বোপারা, নাজমুল ইসলাম, শফিউল ইসলাম, ফরহাদ রেজা, সোহাগ গাজী, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক ও আইকন), বেনি হাওয়েল।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: তামিম ইকবাল (আইকন), এভিন লুইস, ইমরুল কায়েস, স্টিভ স্মিথ (অধিনায়ক), শোয়েব মালিক, এনামুল হক, শহীদ আফ্রিদি, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, মেহেদী হাসান, মোহাম্মদ শহীদ।

ad

পাঠকের মতামত