247224

৯ আইনজীবী মন্ত্রিসভায়

নিউজ ডেস্ক।। প্রধানমন্ত্রীসহ ৪৭ সদস্যের নতুন মন্ত্রিসভায় স্থান করে নিয়েছেন দেশের ৯ জন আইনজীবী। তাদের মধ্যে ৬ জন পূর্ণমন্ত্রী, ২ জন প্রতিমন্ত্রী এবং ১ জন উপ-মন্ত্রী। ৯ আইনজীবীর মধ্যে পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আ ক ম মোজাম্মেল হক (মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়), আনিসুল হক (আইন মন্ত্রণালয়), ডা. দীপু মনি (শিক্ষা মন্ত্রণালয়), নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন (শিল্প মন্ত্রণালয়), শ ম রেজাউল করিম (গণপূর্ত মন্ত্রণালয়) এবং নুরুল ইসলাম সুজন (রেলপথ মন্ত্রণালয়)।

আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন- জুনায়েদ আহমেদ পলক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়) এবং মাহবুব আলী (বিমান মন্ত্রণালয়)। এছাড়া উপমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মহিবুল হাসান চৌধুরী নওফেল (শিক্ষা মন্ত্রণালয়)। রোববার বিকেলে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম নতুন মন্ত্রীদের তালিকা ঘোষণা করেন। আর সোমবার তারা শপথ গ্রহণ করেন।

ad

পাঠকের মতামত