247073

নড়াইলে মানববন্ধন মাশরাফিকে মন্ত্রী করার দাবিতে

নিউজ ডেস্ক।। নড়াইল-২ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাকে মন্ত্রী করার দাবিতে নড়াইলে মানববন্ধন হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে রোববার বেলা ১১টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে নড়াইল জেলা শিক্ষক সমিতির সভাপতি ফকির ওয়াহিদুজ্জামান সভাপতিত্ব বক্তব্য রাখেন, লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরফদার কামরুল ইসলাম, আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ আল ফয়সাল খান, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান, লোহাগড়া-লক্ষীপাশা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেএম রেজাউল ইসলাম, ‘নিরাপদ সড়ক চাই’ এর জেলা সভাপতি সৈয়দ খায়রুল আলম, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা কল্পনা খানম প্রমুখ।

বক্তারা বলেন, মাশরাফি বিন মর্তুজাকে মন্ত্রিসভায় দেখতে চাই। মাশরাফির মতো পরিচ্ছন্ন লোক মন্ত্রী হলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সহায়ক হবে। দেশ এগিয়ে যাবে।

ad

পাঠকের মতামত