সদ্য ঘোষিত মন্ত্রিসভায় নেত্রকোনা থেকে মন্ত্রিত্ব পেলেন দুজন
নিউজ ডেস্ক।। সদ্য ঘোষিত মন্ত্রিসভায় নেত্রকোনা থেকে স্থান পেয়েছেন দুজন। তারা হলেন- ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার এবং মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। গেল সরকারের শেষ দিকে মন্ত্রিসভায় টেকনোক্রাট মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য ডাক পান প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার। সেই ধারাবাহিকতায় এবারও তাকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী করা হয়েছে।
অন্যদিকে গতবার নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য আরিফ খান জয় ক্রীড়া উপ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এবার তার জায়গা দলীয় মনোনয়ন পেয়ে জয় লাভ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। যার ফলশ্রুতিতে তাকে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে দুইজন মন্ত্রী পেয়ে নেত্রকোনাবাসী আনন্দিত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।




