247093

তথ্যমন্ত্রী হলেন ডা. হাছান মাহমুদ

নিউজ ডেস্ক।। নতুন মন্ত্রিসভায় তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। মন্ত্রিপরিষদ বিভাগের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, নতুন মন্ত্রিসভার আকার হচ্ছে ৪৬ সদস্য বিশিষ্ট। এর মধ্যে পুরনোদের অনেকেই বাদ পড়তে পারেন। ঠাঁই পেতে যাচ্ছেন অনেক নতুন সংসদ সদস্য। এবার মন্ত্রী হচ্ছেন ২৪ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও উপমন্ত্রী হবেন ৩ জন।আগামীকাল সোমবার বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনে শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।

এদিকে গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া ও বোয়ালখালী আংশিক) সংসদীয় আসনে হ্যাট্রিক বিজয় অর্জন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের এই মুখমাত্র। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ২ লাখ ১০ হাজার ৯৩৬ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ড. হাছান মাহমুদ। ড. হাছান মাহমুদ ২০০৮ সালে প্রথমবার সাংসদ নির্বাচিত হয়ে পরিবেশ ও বনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। গত ৫ বছর তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এ ছাড়া ২০০৮ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পূর্বে তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসেবে দীর্ঘ দিন দায়িত্ব পালন করেছেন।

ad

পাঠকের মতামত