246655

মাশরাফি যে বড় ভাইয়ের মতো প্রমাণ দিলেন আজ!

স্পোর্টস ডেস্ক: রাত পোহালে দিন, আর সেদিনেই মুখোমুখি হবেন তারা দুইজন। তাদের সম্পর্কটা সহযোগী সহযোদ্ধা, অধিনায়ক ও ক্রিকেটার ছাপিয়ে আপন ভাইয়ের মত। মাশরাফি যে বড় ভাইয়ের মতো প্রমাণ দিলেন আজ! আগামীকালের ম্যাচ উপলক্ষে সাংবাদিকদের সাথে কথা বলে মুশফিক মাশরাফির সাথে দেখা করতে চলে যান রংপুরের মিনি ড্রেসিং রুমে। সেখানেই মুশফিককে দেখেই আনন্দের আতিশয্যে বুকে জড়িয়ে ধরলেন মাশরাফি। তারপর ঠিক বড় ভাইয়ের স্লেহে মুশফিকের গলা জড়িয়ে ধরলেন মাশরাফি।

এর পর গলা ধরাধরি করে কথা বলতে বলতে একাডেমি মাঠ ছেড়ে গিয়ে উঠলেন টিম বাসে। মাঠ ছাড়ার আগে উচ্চতায় অনেক খাটো মুশফিকের গলা জড়িয়ে মাশরাফির খুনসুুটি, ‘তোরা তো দারুণ শক্তিশালি দল। আমার তো ভয় করছেরে। না জানি কি হয় কাল !’ মুশফিকও খুনসুটি বুঝে পাল্টা খুনসুটিই করতে করতে মাঠ ছাড়লেন।উল্লেখ্য, মাশরাফির রংপুর রাইডার্সের সাথে এবারের বিপিএলের প্রথম ম্যাচে আগামীকাল লড়বে মুশফিকুর রহিমের চিটাগাং ভাইকিংস।

ad

পাঠকের মতামত