246849

শেরপুরের ঝিনাইগাতীতে ভাতিজি ধর্ষণ মামলায় চাচা কারাগারে

নিউজ ডেস্ক।। শেরপুরের ঝিনাইগাতীতে ভাতিজিকে (চাচাতো ভাইয়ের মেয়ে) ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় চাচা জিয়ারুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার দুপুরে ঝিনাইগাতী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। শুক্রবার সন্ধ্যায় মেয়েটির আপন চাচা বাদী হয়ে মামলাটি করেন।

গত ৩১ ডিসেম্বর সকালে মেয়েটি (ভাতিজি) তার চাচীকে নাস্তা খাওয়ার জন্য ডাকতে তাদের ঘরে যায়। চাচীকে ঘরে না পেয়ে ফিরে আসার সময় চাচা জিয়ারুল ভাতিজির মুখ চেপে ধরে ওই ঘরেই তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

ঝিনাইগাতী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর রাতেই জিয়ারুলকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণের শিকার মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্যে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ad

পাঠকের মতামত