246884

মিরাজ ম্যাচ হেরে যাদেরকে দুষলেন

স্পোর্টস ডেস্ক।। নিজেদের প্রথম ম্যাচে ঢাকার কাছে পাত্তাই পেলে না মেহেদি মিরাজের রাজশাহী। প্রথম ম্যাচে তারা ঢাকার কাছে হারে ৮৩ রানে। এই টুর্ণামেন্টের মাধ্যমেই বিপিএলে অধিনায়ক হিসেবে অভিষেক ঘটলো মেহেদি মিরাজের। এই ম্যাচ হেরে মেহেদি মিরাজ দুষলেন বোলার এবং ফিল্ডারদের। এই ব্যাপারে মিরাজ বলেন ,’ আসলে আমার মনে হয় আমরা ৩০টা রান বেশি দিয়ে দিয়েছি। আমরা যদি তাদেকে ১৬০ রানের নিচে আটকাতে পারতাম তাহলে হয়তো আমাদের জন্য ম্যাচটা জেতা অনেকটাই সহজ হয়ে যেত।’

মিরাজকে প্রশ্ন করা হয় আজকের উইকেট নিয়ে। তাকে প্রশ্ন করা হয় আগের ম্যাচে রংপুরের বোপারা তো বলে গেল এটা নাকি ১২০ রানের উইকেট। এই ব্যাপারে আপনার মতামত কি? এই ব্যাপারে মিরাজ বলেন ,’ আসলে আমারা সেটা মনে হয় না। আমার মনে হয় এই উইকেটে ১৫০-১৬০ রান ইজিলি করা যায়।’

ad

পাঠকের মতামত