246789

বিপিএলে প্রথম অর্ধশতক হজরতউল্লাহ যাযাইর, খেলাটি সরাসরি দেখুন

স্পোর্টস ডেস্ক।।  বিপিএলের ষষ্ঠ আসরে প্রথম ব্যাটসম্যান হিসেবে ফিফটি তুলে নিয়েছেন হজরতউল্লাহ জাইজি। ২২ বলে তিন চার ও পাঁচটি দৃষ্টিনন্দন ছক্কায় ৫০ রান পূর্ণ করেন এই আফগানি। তার ব্যাটিং ঝড়ে প্রথম পাঁচ ওভারে ৬৫ রান তুলে নেয় ঢাকা ডায়নামাইট। এই রিপোর্ট লেখা পর্যন্ত রাজশাহী কিংসের বিপক্ষে ৮ ওভারের খেলা শেষে কোনো উইকেট না হারিয়ে ৯৪ রান তুলেছে ঢাকা। ৫৯ ও ২৯ রানে রানে ব্যাট করছেন জাইজি ও সুনীল নারিন।

টস হেরে ব্যাটিংয়ে সাকিবের ঢাকা : বিপিএলের ষষ্ঠ আসরের উদ্বোধনী দিনের দ্বিতীয় খেলায় ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহীর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টস হেরে প্রথমে ব্যাট করছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। এই ম্যাচের মধ্য দিয়ে অধিনায়ক হিসেবে অভিষেক হল মেহেদী হাসান মিরাজের। অধিনায়ক হিসেবে অভিষেকের ম্যাচে জয়ে স্মরণীয় করে রাখতে চান তিনি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

ঢাকা ডায়নামাইটস: হজরতউল্লাহ জাইজি, সুনীল নারিন, কায়রন পোলার্ড, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, আন্দ্রে রাসেল, মিজানুর রহমান, রনি তালুকদার, শুভাগত হোম চৌধুরী, মোহর শেখ ও রুবেল হোসেন।

রাজশাহী কিংস: সৌম্য সরকার, মোহাম্মদ হাফিজ, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, জাকির হাসান, লরি ইভান্স, ক্রিশ্চিয়ান জনকার, মোস্তাফিজুর রহমান, আলাউদ্দিন বাবু, আরাফাত সানি ও কাজী আহমেদ

https://www.youtube.com/watch?v=QbSYbAaQTsY

ad

পাঠকের মতামত