বড় চমকের আভাস মন্ত্রিসভায়
নিউজ ডেস্ক।। ২০১৪ সালে নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ‘বড় ভুল’ করেছে। শপথ না নিলে বিএনপি ‘আরও বড় ভুল’ করবে। জনগণ যে রায় দিয়েছে, যেটুকু রায় দিয়েছে, এটাকে তাদের সম্মান করা উচিৎ। নির্বাচনে আওয়ামী লীগ যেমন বড় জয় পেয়েছে, তেমনি নতুন মন্ত্রিসভাতেও কিছু চমক থাকতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের এমপিদের শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন কাদের।
এবার কেমন মন্ত্রিসভা হবে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, নবীন-প্রবীণ মিলিয়েই এবার মন্ত্রিসভা হবে। কাদের বলেন, ২০১৪ সালে নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ‘বড় ভুল’ করেছে। শপথ না নিলে বিএনপি ‘আরও বড় ভুল’ করবে। জনগণ যে রায় দিয়েছে, যেটুকু রায় দিয়েছে, এটাকে তাদের সম্মান করা উচিৎ। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের মৃত্যুতে শোক জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগে নিবেদিত প্রাণ ছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। তার মৃত্যুতে আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হল।
বাংলাদেশের রাজনীতিতে সৈয়দ আশরাফের ‘অরও অনেক কিছু’ দেওয়ার ছিল মন্তব্য করে কাদের বলেন, পঁচাত্তর পরবর্তী সময়ে লন্ডনে বঙ্গবন্ধুকন্যাদের পাশে সৈয়দ আশরাফের অনেক ভূমিকা ছিল।




