246430

বিয়ের নিমন্ত্রণ পত্রে ভোটের প্রচার!

বিয়ের নিমন্ত্রণ পত্রের সঙ্গে অনেক সময় বার্তা হিসেবে অনুরোধ করা হয়, কোনো উপহার সঙ্গে নিয়ে আসবেন না। কিন্তু সম্প্রতি ভারতের গুজরাটের সুরাটে এক বিস্ময়কার ঘটনা ঘটল।সুরাটের একটি বিয়ের নিমন্ত্রণ পত্রের সঙ্গে উল্লেখ করে দেওয়া হলো উপহারও! সেই বিয়ের নিমন্ত্রণপত্রের ছবিই ছড়িয়ে পড়েছে ফেসবুকে। তাতে দেখা যাচ্ছে যে, বিয়ের অনুষ্ঠানে যারা উপস্থিত থাকবেন তাদের বলা হচ্ছে উপহার হিসাবে ২০১৯ সালের লোকসভা ভোটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা বিজেপিকে ভোট দেওয়ার জন্য।তবে এই প্রথম নয়। এর আগেও দেশটির ম্যাঙ্গালোরের একটি বিয়ের অনুষ্ঠানের জন্য এই রকমই বিয়ের কার্ড দেখা গিয়েছিল। সেখানেও বিয়েতে নিমন্ত্রিতদের বিজেপিকে ভোট দিয়ে জেতানোর আবেদন জানানো হয়েছিল।শুধু তাই নয়, নরেন্দ্র মোদীর ‘স্বচ্ছ ভারত অভিযান’ প্রকল্পের কথাও উঠে এসেছিল আরেকটি বিয়ের নিমন্ত্রণ পত্রে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টুইটারে তিনি ট্যাগ করে জানিয়েও ছিলেন সেই কথা। প্রধানমন্ত্রীর তরফেও শেয়ার করা হয় সেই টুইট।

ad

পাঠকের মতামত