ক্রিকেট ইতিহাসে এটাই প্রথম: পাপন
স্পোর্টস ডেস্ক: গত ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচন। সেই নির্বাচনে নড়াইল-২ আসন থেকে নির্বাচিত হোন মাশরাফি। আর মাশরাফিকে নিয়ে দারুণ ভাবেই গর্বিত নাজমুল হাসান পাপন। পাপন বলেন ,’ ‘এটি তো একটি সাংঘাতিক ব্যাপার। আমার মনে হয় ক্রিকেট ইতিহাসে এই প্রথমবারের মতো এটি হতে যাচ্ছে। আমার এটি জানা নেই বা কখনো শুনি নি যে একজন পার্লামেন্ট সদস্য ক্রিকেট খেলছে মাঠে এবং অধিনায়কত্ব করছে। সুতরাং এটি পুরোপুরি নতুন হবে এবং আমি অনেক রোমাঞ্চিত এটি নিয়ে।’
পাপন আরো বলেন ,’ ‘ওর মনের মধ্যে যে সারাক্ষণ ক্রিকেটই আছে এতে কোনও সন্দেহ নেই। কারণ ও একদম ওখান থেকে সরাসরি অনুশীলনে চলে গিয়েছে। বিপিএল শুরু হতে যাচ্ছে। সুতরাং নিজের খেলার প্রতি সম্পূর্ণ সিরিয়াস আসে, একটুকুও পরিবর্তন হয়নি। এর বড় প্রমাণ হচ্ছে, যখন আমরা নির্বাচনের মাঠে চলে গিয়েছি এবং এলাকায় কাজ করছি তখন কিন্তু সে খেলছিলো এবং খেলার মধ্যে ছিলো। ও অনেক দেরি করে গিয়েছে। এটাই প্রমাণ করে যে এখনও খেলাটিই তাঁর কাছে বেশি প্রাধান্য পায়।’




