246066

নতুন বছরকে ‘স্বাগত’ জানাতে কনকনে ঠাণ্ডায় ২০১৯ ডুব!

ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে কনকনে ঠাণ্ডা পানিতে ডুব দিয়ে হইচই ফেলে দিয়েছে এক যুবক। এক বার কিংবা দু’বার নয়, নতুন বছরের সঙ্গে মিল রেখে ২০১৯ বার ডুব দিয়েছে ওই যুবক। যুবকের এমন অবাক কাণ্ড রীতিমতো শোরগোল ফেলেছে ভারতজুড়ে। ঘটনা ভারতের বাঁকুড়ার শহরের বিষ্ণুপুরের।ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১ জানুয়ারি) স্থানীয় সময় ১২টা ১০ মিনিটে বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী প্রাচীন লালবাঁধের পানিতে ডুব দেওয়া শুরু করেন সদানন্দ। এক, দুই, তিন, চার…এভাবে পর্যায়ক্রমে মাত্র ৪৮মিনিট ২০১৯টি ডুব দেন তিনি।

জানা গেছে, সদানন্দের এই মুহূর্তে লক্ষ্য এভাবে ডুব দিয়েই ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ডে’ নাম তোলা। সেই লক্ষ্যেই এগিয়ে যেতে চান তিনি৷সদানন্দের কথায়, বিষ্ণুপুরের প্রতিটি মানুষ আমাকে ভালোবাসেন। এইভাবে তাঁর লক্ষ্যে পৌঁছানোর পাশাপাশি তাঁর একান্ত চাওয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও যেন এই বার্তা পৌঁছে দেওয়া হয়।প্রসঙ্গত, ওই যুবকের এমন কাণ্ড নতুন না। এর আগে ২০১৬ সাল থেকেই বছরের প্রথম দিনে একই কাণ্ড করে আসছেন তিনি। এ নিয়ে চারবার তিনি এমন কাণ্ড ঘটালেন।

ad

পাঠকের মতামত