246216

দুজনের দুই রকম কথা

সংসদ সদস্যের শপথ গ্রহণের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে জানা গেছে দলটির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংসদে যোগ দেওয়ার পক্ষে। এছাড়া সংসদে যেতে চান ঐক্যফ্রন্টের শরীক গণফোরামের দুই নির্বাচিত সংসদ সদস্যও। বৃহস্পতিবার গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসেছিলে বিএনপি ও ঐক্যফ্রন্ট। এদিন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা সব প্রার্থীকে ঢাকায় ডাকে বিএনপি। বৈঠকে যোগ দেন নবনির্বাচিত সংসদ সদস্যরা।

এ সময় ‘ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত সংসদ সদস্যরা অবশ্যই সংসদে যাবেন’ বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ। হারুনুর রশীদ বলেন, নির্বাচিত সংসদ সদস্যরা অবশ্যই সংসদে যাবেন এবং সংসদে তাদের ভূমিকা পালন করবেন। কবে নাগাদ শপথ নেবেন—এমন প্রশ্নের জবাব দিতে পারেননি তিনি।তবে বৈঠকের পর ফখরুল পরিষ্কার জানিয়ে দেন বিএনপির নির্বাচিতরা সংসদে যাবেন না। ফখরুল বলেন, শপথ তো পার হয়ে গেছে, শপথ শেষ। নির্বাচন প্রত্যাখ্যান করলে আবার শপথ থাকে নাকি? পরিষ্কার করে বলে দিচ্ছি, আমরা শপথ নিচ্ছি না।

ফখরুল ও হারুনুর রশিদের এমন বিপরীতধর্মী বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। সূত্র জানায়, সংসদে যোগদান নিয়ে বিএনপিতে ইতোমধ্যে মতানৈক্য তৈরি হয়েছে। সূত্র: বাংলাদেশ জার্নাল

ad

পাঠকের মতামত