সিলেটের অধিনায়কের নাম ঘোষণা
বিপিএলের প্রথম অংশগ্রহণেই বাজিমাত করতে চান অস্ট্রেলিয়ার মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নার। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দুপুরে অনুশীলন করেছেন সিলেট সিক্সার্সের সতীর্থদের সাথে। তবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন সিলেট সিক্সার্সের আনুষ্ঠানিকভাবে অধিনায়ক ঘোষণার আয়োজনে।রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সংবাদ মাধ্যমের সঙ্গে ডেভিড ওয়ার্নারকে অধিনায়ক হিসেবে পরিচয় করিয়ে দেন সিলেট সিক্সার্সের চেয়ারম্যান শাহেদ মুহিত, ব্যবস্থাপনা পরিচালক মাশেদ আব্দুল্লাহ ও ফ্র্যাঞ্চেচাইজির প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসের ওবায়েদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিক্সার্সের হেড কোচ, সাবেক পেইস বোলিং লিজেন্ড ওয়াকার ইউনুস।
প্রসঙ্গত, বিপিএল খেলার জন্য বুধবার রাতেই ঢাকায় এসে পৌঁছেছেন সিলেটের এই অসি ক্রিকেটার।ওয়ার্নার ছাড়াও সিলেট সিক্সার্স দলে রয়েছেন সাব্বির রহমান, লিটন দাস। যে কারণে আগে থেকেই জ্বল্পনা-কল্পনা ছিল, কে হচ্ছেন সিলেটের অধিনায়ক? কিন্তু ওয়ার্নার থাকাতে সে সব জ্বল্পনার অবসান সহজেই ঘটে গেলো। নাসির কিংবা সাব্বিরদের কাউকেই নয়, ওয়ার্নারই হলেন সিলেটের অধিনায়ক।
সিলেট সিক্সার্স দল: নাসির হোসেন, সাব্বির রহমান, লিটন দাস, সোহেল তানভির, ডেভিড ওয়ার্নার, সন্দীপ লামিচানে, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, তৌহিদ হৃদয়, ফ্যাবিয়ান অ্যালেন, মোহাম্মদ ইরফান, নাবিল সামাদ, এবাদত হোসেন, অলক কাপালি, জাকির আলী, গুলবাদিন নাইব, আন্দ্রে ফ্লেচার, মেহেদি হাসান রানা, প্যাট ব্রাউন, নিকোলাস পুরান।




