শপথ নিলেন না এরশাদ!
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। কিন্তু তাতে যোগ দেননি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তাকে ছাড়াই দলটি থেকে নির্বাচিত অন্য সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। তবে তিনি বিকেলে শপথ নিতে পারেন বলে জানিয়েছে জাতীয় পার্টির একটি সূত্র।এদিকে শপথ অনুষ্ঠানে অংশ নেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙা, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, ফখরুল ইমামসহ দলটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৫৭, জাতীয় পার্টি ২২ আসনে জয় লাভ করেছে। অন্যদিকে বিরোধীজোট বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট ৭টি আসনে জয় পেয়েছে। সূত্র: বাংলাদেশ জার্নাল




