246274

রাজশাহীর অধিনায়কের দায়িত্বে মিরাজ

স্পোর্টস ডেস্ক: আর মাত্র একদিন পরেই শুরু হতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের জমজমাট আসর বিপিএল। এই লিগের জন্য তরুণ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের কাঁধে দলের দায়িত্ব তুলে দিয়েছে রাজশাহী কিংস।দল পুরো গুছিয়ে ফেললেও অধিনায়কত্বের জায়গাটি এতদিন ফাঁকা রেখেছিল রাজশাহী। তবে শেষ সময়ে এসে বড় একটি চমকই দিল রাজশাহী কিংস। দলের বড় বড় সব তারকা ক্রিকেটারকে টপকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে মেহেদি হাসান মিরাজকে। রাজশাহী কিংসের স্কোয়াড:

দেশি: মোস্তাফিজুর রহমান (আইকন), মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, জাকির হাসান, সৌম্য সরকার, ফজলে মাহমুদ রাব্বি, আরাফাত সানি, আলাউদ্দিন বাবু, মার্শাল আইয়ুব ও কামরুল ইসলাম রাব্বি এবং শাহরিয়ার নাফিস।বিদেশি: ইসুরু উদানা (শ্রীলঙ্কা), লরি এভান্স (ইংল্যান্ড), কাইস আহমেদ (আফগানিস্তান), ক্রিশ্চিয়ান জঙ্কার (দক্ষিণ আফ্রিকা), রায়ান টেন ডেসকাটে (নেদারল্যান্ডস), সেকুগে প্রসন্ন (শ্রীলঙ্কা), মোহাম্মদ সামি (পাকিস্তান) ও মোহাম্মদ হাফিজ (পাকিস্তান)।

ad

পাঠকের মতামত