246396

মাঝ আকাশে বিমানবালাকে বিয়ের প্রস্তাব!

আন্তর্জাতিক ডেস্ক : মনের মানুষের মন জয় করার জন্য মানুষ কত কিছুই করে। কিন্তু উড়ন্ত বিমানে বিয়ের প্রস্তাবের ঘটনা বোধহয় এ-ই প্রথম। তা-ও আবার বিমানবালাকেই। এমন বিয়ের প্রস্তাব দিয়েছিলেন স্টেফানো নামের এক ব্যক্তি।সম্প্রতি আমিরাত এয়ারলাইন্সের এক বিমানে ভিক্টোরিয়াকে দেওয়া স্টেফানোর প্রস্তাব দেয়ার ওই ভিডিও ভাইরাল হয়। ভিক্টোরিয়া ওই বিমানেই বিমানবালা হিসেবে দায়িত্বরত ছিলেন। সবার মধ্যে ব্যাপক জনপ্রিয় হয় ভিডিওটি। এখন পর্যন্ত চার লক্ষেরও বেশি মানুষ দেখেছে ভিডিওটি।ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, অন্যান্য বিমানসেবিকাদের সঙ্গে বিমানের ভেতর হেঁটে আসছেন ভিক্টোরিয়া। তিনি তখনও জানেন না যে, ঠিক কী হতে চলেছে। ইকোনমি ক্লাসের পর্দা সরিয়ে ভেতরে আসতেই তিনি দেখতে পান যে বেশ অন্যরকমভাবে কেবিনটি সাজানো।

বেশ কিছু যাত্রী তাকে গোলাপ ফুল দিয়ে অভিনন্দনও জানান। ভিক্টোরিয়া চমকে যান এটা দেখে যে, একাধিক যাত্রী যে মুখোশটা ধরে আছেন, সেটি তার প্রিয় মানুষ স্টেফানোর।এরপরেই দেখা যায় যে, স্টেফানোর দেখা পেয়ে নিজের আবেগকে আর সামলাতে পারেননি ভিক্টোরিয়া। তারপরই স্টেফানো হাঁটু মুড়ে বসে ভিক্টোরিয়ার আঙ্গুলে পরিয়ে দেন ‘এনগেজমেন্ট রিং’। স্টেফানোকে জিজ্ঞেস করতেও দেখা যাচ্ছে যে, ভিক্টোরিয়া তার প্রস্তাবে সাড়া দিচ্ছেন কি-না। মুখে তখন ভাষা নেই ভিক্টোরিয়ার। চোখের পানি সামলাতে সামলাতে মাথা নাড়লেন তিনি, যার অর্থ, ‘হ্যাঁ’।এই সম্পূর্ণ ভিডিওটি প্রকাশ করা হয়েছে এমিরেটসের পক্ষ থেকে। এই অভাবনীয় অভিজ্ঞতার জন্য দর্শকরা ধন্যবাদ জানাতে ভুলেননি এমিরেটস কর্তৃপক্ষকেও।

ad

পাঠকের মতামত