246311

এবারের জাতীয় সংসদে তিনিই সর্বকনিষ্ঠ সদস্য

নিউজ ডেস্ক।। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিল পুত্র ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জন মাত্র ৩৪ বছর বয়সে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। ধারণা করা হচ্ছে একাদশ জাতীয় সংসদে তিনিই সর্বকনিষ্ঠ সদস্য। ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন নওগাঁ সদর আসন থেকে ৭৩ হাজার ২০৩ ভো‌টের ব্যবধানে বিএন‌পি প্রার্থীকে পরা‌জিত ক‌রে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন।

নওগাঁ-৫ (সদর) আসন থে‌কে নৌকা মার্কায় নির্বাচন করে এক লক্ষ ৫৬ হাজার ৯শত ৬৫ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রার্থী ছিলেন বিএনপির জাহিদুল ইসলাম ধলু। তিনি পান ৮৩ হাজার সাতশ ৫৯ ভোট। পেশায় একজন ব্যারিস্টার এবং লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে কর্মরত নিজাম উদ্দিন জলিল জন বাবার স্বপ্ন পূরণে কাজ করতে চান।

ad

পাঠকের মতামত