245790

মেয়ের বিকিনি পড়া ছবি দিলেন কাজল

বিনোদন ডেস্ক: পরিবারের সঙ্গে থাইল্যান্ডে বর্তমানে ছুটি কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী কাজল। তাই স্বাভাবিক ভাবেই পরিবারের সাথে তোলা এই ভ্রমণের বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন তিনি।কিন্তু এত ছবির মধ্যে যে ছবিটি এখন আলোচনার শীর্ষে তা হলো কাজলের বড় মেয়ে নাইসার বিকিনি পড়া সমুদ্র পাড়ের একটি ছবি। আর এই ছবিটি অন্য কেউ নয় বরং কাজল নিজেই তার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন।গোধূলী বেলায় নাইসার বিকিনি পড়া এই ছবিটি দেখে মনে হবে যেন তা কোনো ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছদ।তবে এই ছবিটির সাথে মিল আছে অন্য একটি ছবির। আর তা হলো মা কাজলেই একটি সিনেমার ছবি। এমনই বিকিনি পড়া আর মাথায় তোয়ালে বাঁধা ছবি কাজল তার ক্যারিয়ারের প্রথম দিকেই তুলেছিলেন।

তাই এই ছবিটিতে নাইসা যেন তরুণী বেলার কাজলের কথাই মনে করিয়ে দিচ্ছে। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে (১৯৯৫) ছবিতে তোয়ালে জড়িয়ে একটি গানে নেচে ছিলেন কাজল।সেই নাচ আজও ভুলতে পারেননি তার ভক্তরা। নাইসার এই ছবি যেন সেই কাজলকেই মনে করিয়ে দিল।

ad

পাঠকের মতামত